টিএমএসএস গ্র্যান্ড হেলথ সেক্টর কর্তৃক পরিচালিত 'টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, বগুড়া'-এ জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:
- প্রতিষ্ঠানের নাম: টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল, বগুড়া।
- মোট শূন্যপদ: ০৫ ক্যাটাগরিতে মোট ০৮ জন।
- আবেদনের শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬।
- কর্মস্থল: বগুড়া।
পদের নাম, সংখ্যা ও যোগ্যতার বিবরণ:
১. পদের নাম: মেডিকেল অফিসার
- বিভাগ: কার্ডিওলজি বিভাগ।
- পদ সংখ্যা: ০৪ জন।
- যোগ্যতা: এমবিবিএস। বিএমএন্ডডিসি কর্তৃক হালনাগাদ রেজিস্ট্রেশন থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বেতন: পে-স্কেল THS এর ০৮নং গ্রেড অনুসারে।
২. পদের নাম: Clinical Prosthetist & Orthotist
- বিভাগ: প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক লিম্ব সেন্টার।
- পদ সংখ্যা: ০১ জন।
- যোগ্যতা: BSc in Prosthetic & Orthotic/ISPO Cat-II।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ০২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
- বয়স: ১৮-৩৫ বছর।
- বেতন: আলোচনা সাপেক্ষে।
৩. পদের নাম: Prosthetist & Orthotist Technician
- বিভাগ: প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক লিম্ব সেন্টার।
- পদ সংখ্যা: ০১ জন।
- যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট (Prosthetic & Orthotic) অথবা এইচএসসি (বিজ্ঞান)।
- অভিজ্ঞতা: P&O ক্লিনিক/হাসপাতালে ০২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।
- বয়স: ১৮-৩৫ বছর।
- বেতন: আলোচনা সাপেক্ষে।
৪. পদের নাম: অফিস সহকারী কাম স্টোর কিপার
- বিভাগ: প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক লিম্ব সেন্টার।
- পদ সংখ্যা: ০১ জন।
- যোগ্যতা: ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট (Prosthetic & Orthotic) অথবা এইচএসসি (বিজ্ঞান)।
- অভিজ্ঞতা: P&O স্টোরে ০২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা।
- বয়স: ১৮-৩৫ বছর।
- বেতন: আলোচনা সাপেক্ষে।
৫. পদের নাম: টেকনিশিয়ান কাম সুইং অপারেটর (মহিলা)
- বিভাগ: প্রস্থেটিক অ্যান্ড অর্থোটিক লিম্ব সেন্টার।
- পদ সংখ্যা: ০১ জন।
- যোগ্যতা: এসএসসি (বিজ্ঞান)।
- অভিজ্ঞতা: P&O ক্লিনিকে ০২ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা। (বিশেষ করে রোগীর AFO, KAFO-এর বেল্ট তৈরিতে ও মেয়েদের Casting কাজের অভিজ্ঞতা)।
- বয়স: ১৮-৩৫ বছর।
- বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী:
- আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন), বরাবর, টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০।
- আবেদনের শেষ তারিখ: ২৭/০৯/২০২৬ ইং।
- প্রয়োজনীয় কাগজপত্র: সদ্য তোলা ০৩ (তিন) কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, ই-মেইল অ্যাড্রেস, সচল মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি। খামের ওপর আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে লিখতে হবে।
- ০১ থেকে ০৩ নং পদের জন্য বিশেষ নিয়ম: সরাসরি/ডাকযোগের পাশাপাশি bdjobs.com এর মাধ্যমে অথবা ই-মেইলে (jobstmss@gmail.com / tmsshealth@gmail.com) স্ক্যান কপি পাঠিয়ে আবেদন করা যাবে। ই-মেইলের Subject-এ পদের নাম উল্লেখ করতে হবে। মেডিকেল অফিসার পদের জন্য বিএমএন্ডডিসি-এর হালনাগাদ রেজিস্ট্রেশন সার্টিফিকেট যুক্ত করতে হবে।
- ০৪ ও ০৫ নং পদের জন্য বিশেষ নিয়ম: আবেদনপত্র অবশ্যই ডাক/কুরিয়ার বা সরাসরি উল্লেখিত ঠিকানায় পৌঁছাতে হবে। এই পদগুলোর জন্য ই-মেইলে প্রেরিত কোনো আবেদন গ্রহণ করা হবে না।
সূত্রঃ নয়াদিগন্ত-১৩-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ