জাতীয় পর্যায়ের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা 'সেতু' (SETU Job Circular 2026) সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাইক্রোফাইন্যান্স বা ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে ৭টি ভিন্ন ভিন্ন পদে মোট ১৬৯ জন লোকবল নিয়োগ দেওয়া হবে। আপনি যদি এনজিওতে ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তবে এটি একটি চমৎকার সুযোগ।

নিচে SETU NGO Job Circular 2026-এর পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বেতন এবং আবেদনের বিস্তারিত প্রক্রিয়া তুলে ধরা হলো।

এক নজরে সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বিবরণতথ্য
সংস্থার নামসেতু (SETU)
ওয়েবসাইটwww.setu.ngo
চাকরির ধরনবেসরকারি চাকরি (NGO Job)
মোট শূন্যপদ১৬৯ টি
আবেদনের মাধ্যমসরাসরি / ডাকযোগ / কুরিয়ার
আবেদনের শেষ তারিখ২৪ সেপ্টেম্বর ২০২৬

পদের নাম, শূন্যপদ ও যোগ্যতার বিস্তারিত বিবরণ:

১. পদের নাম: সমন্বয়কারী

  • পদ সংখ্যা: ০২ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
  • বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।
  • অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • বেতন: শিক্ষানবিশকালে ৮১,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৯০,০০০ টাকা।

২. পদের নাম: জোনাল ব্যবস্থাপক

  • পদ সংখ্যা: ০৪ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
  • বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • বেতন: শিক্ষানবিশকালে ৫৭,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৬৪,০০০ টাকা।

৩. পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক

  • পদ সংখ্যা: ০৮ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
  • বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর।
  • অভিজ্ঞতা: ৫-৭টি শাখা পরিচালনায় কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • বেতন: শিক্ষানবিশকালে ৪৩,২০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৫০,০০০ টাকা।

৪. পদের নাম: সহকারী অভ্যন্তরীণ নিরীক্ষক

  • পদ সংখ্যা: ১০ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (বাণিজ্য) / সিএসিসি।
  • বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • বেতন: শিক্ষানবিশকালে ৩০,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,০০০ টাকা।

৫. পদের নাম: শাখা ব্যবস্থাপক

  • পদ সংখ্যা: ২৫ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
  • বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • বেতন: শিক্ষানবিশকালে ৩০,৬০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩৬,০০০ টাকা।

৬. পদের নাম: সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা

  • পদ সংখ্যা: ৪০ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (বাণিজ্য)।
  • বয়স: ২৮ - ৩৫ বছর।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
  • বেতন: শিক্ষানবিশকালে ২৭,০০০ টাকা এবং নিয়মিতকরণের পর ৩২,০০০ টাকা।

৭. পদের নাম: ফিল্ড অফিসার (অভিজ্ঞতা ছাড়া)

  • পদ সংখ্যা: ৮০ টি
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক।
  • বয়স: ২৫ - ৩৫ বছর।
  • অভিজ্ঞতা: প্রযোজ্য নয় (নতুনরা আবেদন করতে পারবেন)।
  • বেতন: শিক্ষানবিশকালে ২৩,৪০০ টাকা এবং নিয়মিতকরণের পর ২৮,০০০ টাকা।

সুযোগ-সুবিধা ও শর্তাবলী:

১. শিক্ষানবিশকাল হবে ৬ মাস।

২. নিয়মিতকরণের পর ১০% সিপিএফ, গ্রাচ্যুইটি, ২টি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হবে।

৩. ৩, ৪, ৫, ৬ ও ৭ নং পদের জন্য আবাসিক সুবিধা রয়েছে।

৪. পদ অনুযায়ী মোটর সাইকেল বিল ও মোবাইল বিল দেওয়া হবে।

৫. চাকরিতে যোগদানের সময় ২০,০০০/- (বিশ হাজার) টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে।

৬. লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে।

৭. প্রার্থীকে অবশ্যই মাঠে অবস্থান করার মানসিকতা এবং মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে।

(ধূমপায়ী ও মাদকাসক্তদের আবেদন করার প্রয়োজন নেই)।

আবেদন করার নিয়ম (How to Apply):

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিচের কাগজপত্রগুলো সংযুক্ত করে আবেদন করতে হবে:

  • স্বহস্তে লিখিত আবেদনপত্র (অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে)।
  • পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV)।
  • সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
  • জাতীয় পরিচয়পত্র (NID) এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

নির্বাহী পরিচালক, সেতু, বীর নিবাস, পূর্ব মজমপুর, ঝিনাইদহ রোড, পোস্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০।

বিশেষ দ্রষ্টব্য:

  • খামের ওপর অবশ্যই নিজ জেলা ও পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
  • আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন।
  • আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত।

সূত্রঃ প্রথম আলো-১১-০৯-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচেঃ

১৬৯ পদে সেতু এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SETU NGO Job Circular 2026

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন