বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের আওতায় মহামান্য সুপ্রীম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলাসমূহ পরিচালনার লক্ষ্যে প্যানেল আইনজীবী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে এই দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
১. সুপ্রীম কোর্টের আপিল বিভাগ - ০৪ জন
২. সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ - ২০ জন
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা:
আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। হাইকোর্ট বিভাগের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা এবং আপিল বিভাগের জন্য ১০ বছরের অভিজ্ঞতাসহ তালিকাভুক্তি থাকতে হবে।
বয়স সংক্রান্ত তথ্য:
আবেদনের শেষ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৬০ বছর। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া:
নির্ধারিত নমুনা আবেদন ফরম (জীবনবৃত্তান্ত) পূরণ করে প্রয়োজনীয় সকল সনদ ও প্রমানকসহ ডাকযোগে বা সরাসরি পৌঁছাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে এবং আহবায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নং- ৪০১), ঢাকা।
আবেদনের শেষ তারিখ:
০৪ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ বিকাল ২:০০ ঘটিকা পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্য: যারা ইতিপূর্বে ০৫.০৩.২০২৫ তারিখের বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতার তথ্য হালনাগাদ করতে চাইলে পুনরায় আবেদন করা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ