বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে দুটি পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কারিগরি পদের বিপরীতে এই ফল প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. পরিসংখ্যান কর্মকর্তা (৯ম গ্রেড): ০১ জন
২. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) (১০ম গ্রেড): ৮৩ জন
গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
কমিশন কর্তৃক সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের আবেদনপত্রের সকল তথ্য, সনদ ও ডকুমেন্টস পরবর্তীতে যাচাই করা হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং যথাযথ এজেন্সি কর্তৃক প্রাক-চাকরি জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ প্রদান করবে। যদি কোনো প্রার্থীর তথ্যে ভুল বা জালিয়াতি ধরা পড়ে, তবে তার সুপারিশ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: