বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজসমূহে ০৪-০৯ মাস মেয়াদে চুক্তিভিত্তিক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী বাংলাদেশী স্থায়ী নাগরিকগণ আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে সিভি ই-মেইলের মাধ্যমে বা সরাসরি জমা দিয়ে আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য:

  • প্রতিষ্ঠান: বাংলাদেশ শিপিং কর্পোরেশন (BSC)
  • চাকরির ধরন: চুক্তিভিত্তিক (০৪-০৯ মাস মেয়াদ)
  • মোট পদ সংখ্যা: ১৩টি (৫টি ভিন্ন ক্যাটাগরিতে)
  • আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • বেতন: আন্তর্জাতিক বাজার বিবেচনায় আলোচনা সাপেক্ষে
  • ওয়েবসাইট: bsc.portal.gov.bd

পদের নাম, সংখ্যা, জাহাজের ধরন ও অভিজ্ঞতার বিবরণ:

১. মাস্টার

  • পদ সংখ্যা: ০২টি
  • জাহাজের ধরন: Bulk
  • অভিজ্ঞতা: সমুদ্রগামী Bulk Carriers জাহাজে মাস্টার হিসেবে সর্বনিম্ন ১২ থেকে ১৮ মাসের অভিজ্ঞতা।

২. চিফ ইঞ্জিনিয়ার

  • পদ সংখ্যা: ০৩টি
  • জাহাজের ধরন: Bulk
  • অভিজ্ঞতা: সমুদ্রগামী Bulk Carriers জাহাজে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে সর্বনিম্ন ১২ থেকে ১৮ মাসের অভিজ্ঞতা। MAN B&W ME-C Engines পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানে প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকতে হবে।

৩. চিফ অফিসার

  • পদ সংখ্যা: ০৩টি
  • জাহাজের ধরন: Bulk/Tanker
  • অভিজ্ঞতা: সমুদ্রগামী Bulk Carriers জাহাজে চিফ অফিসার হিসেবে সর্বনিম্ন ০৬ মাসের অভিজ্ঞতা এবং Tanker জাহাজে চিফ অফিসার হিসেবে সর্বনিম্ন ১২ মাসের অভিজ্ঞতা।

৪. সেকেন্ড ইঞ্জিনিয়ার

  • পদ সংখ্যা: ০২টি
  • জাহাজের ধরন: Bulk
  • অভিজ্ঞতা: সমুদ্রগামী Bulk Carriers জাহাজে সেকেন্ড ইঞ্জিনিয়ার হিসেবে সর্বনিম্ন ১২ মাসের অভিজ্ঞতা। MAN B&W ME-C Engines পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধানে প্রত্যক্ষ অভিজ্ঞতা থাকতে হবে।

৫. ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার

  • পদ সংখ্যা: ০৩টি
  • জাহাজের ধরন: Bulk/Tanker
  • যোগ্যতা/অভিজ্ঞতা: COC হোল্ডারদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য সুযোগ-সুবিধাদি:

  • Brand new accommodation and Halal Food
  • Promotion Prospects and carrier growth
  • Timely & on Request Relieve
  • Retention and leave pay with attractive remuneration
  • Prayer and Wi-Fi facility

আবেদন প্রক্রিয়া:আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের আগামী ২৪-০৯-২০২৬ খ্রি. তারিখের মধ্যে সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে পূর্ণাঙ্গ সিভি (CV) পাঠাতে হবে।

  • ই-মেইল ঠিকানা: gm-spd@bsc.gov.bd (CC করতে হবে: spd@bsc.gov.bd)
  • সরাসরি পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক, শিপ পার্সোনেল বিভাগ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি ভবন, পোস্ট বক্স নং-৬৪১, সল্টগোলা রোড, চট্টগ্রাম।

সূত্রঃ কালেরকণ্ঠ-০৯-০৯-২০২৬ 

বাংলাদেশ শিপিং কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BSC Job Circular 2026)

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন