ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ কার্যালয়ের শূন্য পদ পূরণের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরমে ডাকযোগে আবেদন করতে পারবেন। নিচে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য দেওয়া হলো:

পদের বিস্তারিত তথ্য:

  • পদের নাম: ফটোকপি অপারেটর
  • পদ সংখ্যা: ০১ (এক) টি
  • বেতন স্কেল ও গ্রেড: ৮,৮০০ - ২১,৩১০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৮ তম গ্রেড)

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা:

  • যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
  • ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা: আবেদন দাখিলের শেষ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের সময়সীমা:

  • আবেদন পৌঁছানোর শেষ তারিখ ও সময়: ১১ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ, বিকাল ৪:০০ ঘটিকা।

আবেদন পদ্ধতি:

  • আবেদনপত্র ডাকযোগে "প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া" বরাবর পাঠাতে হবে। সরাসরি বা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
  • নির্ধারিত আবেদন ফরম ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অফিশিয়াল ওয়েবসাইট http://zp.brahmanbaria.gov.bd হতে ডাউনলোড করা যাবে।
  • খামের উপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদনপত্রের সাথে সংযুক্ত কাগজপত্র:

  • শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল সনদের সত্যায়িত কপি।
  • অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের অনলাইন কপি।
  • ০৪ (চার) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • আবেদনকারীর নাম ও ঠিকানা উল্লেখপূর্বক ১০/- (দশ) টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকেটযুক্ত ৯.৫" × ৪.৫" ইঞ্চি বিশিষ্ট একটি পৃথক ফেরত খাম।

আবেদন ফি:জেলা পরিষদ তহবিল, সোনালী ব্যাংক লিঃ, টি.এ রোড শাখা, ব্রাহ্মণবাড়িয়া এর হিসাব নং- ১৪১৩২৪০০০০১৩৩ এর অনুকূলে ৫০/- (পঞ্চাশ) টাকা জমা দিয়ে চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

(বিঃদ্রঃ অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সম্পর্কিত সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হবে।)

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-০৯-০৯-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচেঃ

জেলা পরিষদ কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া জেলার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন