ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস-এ নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম, সংখ্যা ও বেতন:
১. প্রভাষক-রসায়ন পদ সংখ্যা: ০২টি (স্থায়ী) বেতন: গ্রেড-০৯ (২২,০০০-৫৩,০৬০/-)
২. প্রভাষক-আইসিটি পদ সংখ্যা: ০১টি (স্থায়ী) বেতন: গ্রেড-০৯ (২২,০০০-৫৩,০৬০/-)
৩. প্রভাষক-ইসলাম শিক্ষা পদ সংখ্যা: ০১টি (খণ্ডকালীন) বেতন: সর্বসাকুল্যে ২২,০০০/-
৪. সহকারী শিক্ষক-বিজ্ঞান পদ সংখ্যা: ০২টি (স্থায়ী) বেতন: গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০/-)
৫. সহকারী শিক্ষক-শারীরিক শিক্ষা পদ সংখ্যা: ০১টি (স্থায়ী) বেতন: গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০/-)
৬. বাবুর্চি (কুক) পদ সংখ্যা: ০১টি (চুক্তিভিত্তিক) বেতন: আলোচনা সাপেক্ষে
শিক্ষাগত যোগ্যতা:
- প্রভাষক পদসমূহের জন্য: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ২য় শ্রেণির স্নাতক (সম্মান)।
- সহকারী শিক্ষক-বিজ্ঞান: বিজ্ঞান বিভাগে ২য় শ্রেণির স্নাতক (পদার্থ/রসায়ন/উদ্ভিদ/প্রাণিবিদ্যা) ও বিএড অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ২য় শ্রেণির স্নাতক (সম্মান)।
- সহকারী শিক্ষক-শারীরিক শিক্ষা: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী ২য় শ্রেণির স্নাতক (সম্মান) অথবা স্নাতক ডিগ্রিসহ জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা/বিপিএড।
- বাবুর্চি: কমপক্ষে ৮ম শ্রেণি পাস। সেনাবাহিনীর মেসে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
গুরুত্বপূর্ণ শর্তাবলী:
- বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর (অভিজ্ঞ বাবুর্চিদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।
- সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/জিপিএ গ্রহণযোগ্য নয়।
আবেদন প্রক্রিয়া:
- প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.ipsc.edu.bd এর eRecruitment মেনুতে দেওয়া নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে।
- আবেদন ফি: ৮০০.০০ টাকা।
- আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০৯-০৯-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ