গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তরের একটি পদের লিখিত পরীক্ষার তারিখ, কেন্দ্র ও আসন বিন্যাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ ১৫৭৫ জন প্রার্থী এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশাবলি:
১. লিখিত পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না; বাছাই পরীক্ষার প্রবেশপত্র দিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২. পরীক্ষা শুরুর অন্তত ১৫ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে।
৩. পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং টেকনিক্যাল বিষয়ে মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে।
৪. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর (সায়েন্টিফিক) বা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: