আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল, উত্তরা (AMCGH) সম্প্রতি বিভিন্ন কনসালটেন্ট পদে জনবল নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য:

  • প্রতিষ্ঠানের নাম: আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল, উত্তরা
  • চাকরির ধরন: ফুল টাইম (চুক্তিভিত্তিক)
  • বেতন: হাসপাতালের নীতিমালা অনুযায়ী
  • কর্মস্থল: উত্তরা, ঢাকা
  • আবেদনের শেষ তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬

পদের নাম, পদসংখ্যা ও যোগ্যতা:

১. কনসালটেন্ট, কার্ডিওলজি

  • যোগ্যতা: এমবিবিএস, এমডি/এফসিপিএস।
  • অভিজ্ঞতা: কার্ডিওলজি কনসালটেন্ট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২. কনসালটেন্ট, গাইনোকোলজিক্যাল অনকোলজি

  • যোগ্যতা: এমবিবিএস, এমএস/এফসিপিএস।
  • অভিজ্ঞতা: গাইনোকোলজিক্যাল অনকোলজি কনসালটেন্ট হিসেবে ন্যূনতম ৩ (তিন) বছরের কাজের অভিজ্ঞতা।

৩. কনসালটেন্ট, নিউরো মেডিসিন

  • যোগ্যতা: এমবিবিএস, এমডি/এফসিপিএস।
  • অভিজ্ঞতা: নিউরো মেডিসিন কনসালটেন্ট হিসেবে ন্যূনতম ২ (দুই) বছরের কাজের অভিজ্ঞতা।

৪. কনসালটেন্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজিং

  • যোগ্যতা: এমবিবিএস, এমডি/এফসিপিএস।
  • অভিজ্ঞতা: স্বনামধন্য হাসপাতালে রেডিওলজি অ্যান্ড ইমেজিং কনসালটেন্ট হিসেবে ন্যূনতম ৩ (তিন) বছরের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।

৫. কনসালটেন্ট, ম্যাক্সিলোফেসিয়াল

  • যোগ্যতা: বিডিএস, এমএস/এফসিপিএস।
  • অভিজ্ঞতা: ম্যাক্সিলোফেসিয়াল সার্জন হিসেবে ন্যূনতম ৩ (তিন) বছরের কাজের অভিজ্ঞতা।

(বিঃদ্রঃ প্রতিটি পদের জন্যই বিএমডিসি এর নিয়ম অনুযায়ী প্রকাশনা বা পাবলিকেশন্স থাকতে হবে)

আবেদনের সাথে যেসকল কাগজপত্র সংযুক্ত করতে হবে:

  • কভার লেটার
  • হালনাগাদ সিভি (সর্বোচ্চ ৬ পৃষ্ঠার মধ্যে, ন্যূনতম ২ জন রেফারির যোগাযোগের নম্বরসহ)
  • ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি
  • জাতীয় পরিচয়পত্রের (NID) স্ক্যান কপি
  • পূর্ববর্তী বা বর্তমান কর্মস্থলের অভিজ্ঞতার সনদ

আবেদন প্রক্রিয়া:আগ্রহী ও যোগ্য প্রার্থীদের উল্লেখিত কাগজপত্রসহ হার্ডকপি অথবা ইমেইলের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের খামের ওপর অথবা ইমেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • ইমেইল ঠিকানা: hr@amcghbd.org
  • হার্ডকপি পাঠানোর ঠিকানা: Director, Hospital, Ahsania Mission Cancer & General Hospital (AMCGH), Plot # 03, Embankment Driveway, Sector # 10, Uttara, Dhaka-1230

প্রয়োজনীয় লিংক ও যোগাযোগ:

  • ওয়েবসাইট: www.amcghbd.org
  • হটলাইন: ১০৬১৭, ০৯৬১২৩১০৬১৭
  • আবেদনের শেষ তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬

সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০৭-০৯-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ 

আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন