বিসিএস প্রশাসন একাডেমির রাজস্ব খাতভুক্ত শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশ এবং স্বাস্থ্যগত উপযুক্ততা যাচাই সাপেক্ষে প্রার্থীদের সাময়িকভাবে নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম: ক্লাস অ্যাটেনডেন্ট (Class Attendant)
যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীদের আগামী ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অফিস সময়ের মধ্যে (সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টা) অবশ্যই যোগদান করতে হবে।
যোগদানের স্থান: রেক্টর, বিসিএস প্রশাসন একাডেমি, শাহবাগ, ঢাকা বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলী:
- যোগদানের সময় জেলার স্থায়ী বাসিন্দার স্বপক্ষে নাগরিকত্ব সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
- ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক প্রদান বা গ্রহণ করবেন না মর্মে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
- স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত ঘোষণাপত্র দাখিল করতে হবে।
- নিয়োগপ্রাপ্ত প্রার্থীগণ ০২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে গণ্য হবেন।
নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে যোগদান না করলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ