বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) ৫০তম বি.সি.এস. ২০২৫-এর লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (৩য় পর্যায়) তারিখ ও সময়সূচি ঘোষণা করেছে।
পরীক্ষার বিস্তারিত তথ্য:
পরীক্ষা শুরুর তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হবে।
সময়: প্রতিদিন সকাল ১০:০০ টা।
স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন, প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা।
আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র:
১. কমিশন ওয়েবসাইট থেকে সংগৃহীত BPSC Form-1 এবং সকল সনদের ২ সেট সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে।
২. BPSC Form-3 অনলাইনে পূরণ করে এর ২ কপি সাথে আনতে হবে।
৩. নির্ধারিত গুগল ফর্মে (Google Form) সকল কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করা বাধ্যতামূলক।
৪. প্রার্থীদের ওজন, উচ্চতা ও বুকের মাপের মেডিকেল প্রত্যয়নপত্র সত্যায়িত করে জমা দিতে হবে।
৫. প্রবেশপত্র বা সাক্ষাৎকার পত্রটি কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে; ডাকযোগে কোনো পত্র পাঠানো হবে না।
সতর্কতা: নির্ধারিত দিনে এবং সময়ে বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না এবং প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ