বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর শূন্য পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (০১টি পদ)
পরীক্ষার তারিখ ও সময়: ১২ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার), সকাল ১০:০০ ঘটিকা হতে বেলা ১১:৩০ ঘটিকা পর্যন্ত।
পরীক্ষার স্থান: আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়, ডি-২০, তালতলা, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭।
প্রবেশপত্র সংগ্রহ: প্রার্থীগণকে বিআইডব্লিউটিএ-এর নির্ধারিত ওয়েবসাইট (http://jobsbiwta.gov.bd) হতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ০২/০৯/২০২৬ তারিখ হতে লিখিত পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশনা: পরীক্ষা কেন্দ্রে কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না। প্রার্থীগণকে অবশ্যই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ