আশ্রয়, একটি স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা (এম.আর.এ সনদ নং-০০৬০৯-০১১০১৯-০০২০০), বিগত ৩৬ বছর যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে দারিদ্র্য বিমোচনে বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটির মাইক্রোফাইন্যান্স কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

এক নজরে চাকরির সংক্ষিপ্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: আশ্রয় (Ashrai)
  • সংস্থার ধরন: বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)
  • কাজের ধরণ: ফুল টাইম
  • প্রার্থীর ধরন: পুরুষ ও নারী উভয়ই আবেদন করতে পারবেন
  • কর্মক্ষেত্র: মাঠপর্যায় (রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও ঢাকা বিভাগ)
  • আবেদনের মাধ্যম: ডাকযোগ বা কুরিয়ার সার্ভিস
  • আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬

পদের নাম ও বিবরণী

১. পদের নাম: সহকারী মহাব্যবস্থাপক / জোনাল ম্যানেজার (ঢাকা জোন)

  • শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • বয়স: সর্বোচ্চ ৪০ (চল্লিশ) বছর।
  • অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ/মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সরাসরি ১৫ (পনেরো)টি শাখা পরিচালনা করার ৫ বছরের অভিজ্ঞতা এবং ক্ষুদ্রঋণ কর্মসূচিতে কমপক্ষে ৪৫ কোটি টাকার ঋণস্থিতি পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন ও সুবিধাদি: শিক্ষানবিসকালে মাসিক বেতন ৫৭,২৩৮/- টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন-ভাতা (প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও উৎসব ভাতাসহ) সর্বমোট ৭১,৬৩৭/- টাকা। এছাড়াও সংস্থার বিধি মোতাবেক মোটরসাইকেল জ্বালানি ও মেরামত ভাতা, মোবাইল ভাতা এবং মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে।

২. পদের নাম: ব্যবসায়ী ব্যবস্থাপক / এরিয়া ম্যানেজার (ঢাকা জোন)

  • শিক্ষাগত যোগ্যতা: যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
  • বয়স: ৩৫ থেকে ৩৮ বছর।
  • অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ/মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে সরাসরি ৪টি শাখা পরিচালনা করার ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বেতন ও সুবিধাদি: শিক্ষানবিসকালে মাসিক বেতন ৪৩,৩৮৪/- টাকা। চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন-ভাতা (প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও উৎসব ভাতাসহ) সর্বমোট ৫৪,৩১৯/- টাকা। এছাড়াও সংস্থার বিধি মোতাবেক মোটরসাইকেল জ্বালানি ও মেরামত ভাতা, মোবাইল ভাতা এবং বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হবে।

৩. পদের নাম: সহকারী বিনিয়োগ কর্মকর্তা

  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
  • বয়স: সর্বোচ্চ ৩৪ বছর।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতন ও সুবিধাদি:
    • শিক্ষানবিসকালে মাসিক বেতন ২১,৬৮১/- টাকা (ঢাকা বিভাগের ক্ষেত্রে ২৫,৬০২/- টাকা)।
    • চাকরি স্থায়ীকরণের পর সর্বমোট বেতন-ভাতা ২৯,৪১৭/- টাকা (ঢাকা বিভাগের ক্ষেত্রে ৩১,৭৭৩/- টাকা)।
    • এছাড়াও সংস্থার বিধিমালা অনুযায়ী মাসিক ২,০০০/- টাকা মোটরসাইকেল জ্বালানি ও মেরামত ভাতা, মোবাইল ভাতা, কর্সী কল্যাণ তহবিল এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা রয়েছে।

সাধারণ শর্তাবলী ও অন্যান্য তথ্য

  • নির্বাচিত প্রার্থীকে সংস্থার কর্মএলাকার মাঠপর্যায়ে কাজ করতে হবে।
  • কর্মএলাকায় বাধ্যতামূলক মোটরসাইকেল/বাই-সাইকেল চালাতে হবে।
  • কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ), সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদ এবং জাতীয় পরিচয়পত্রের ফোটোকপিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে।

আবদন পাঠানোর ঠিকানা:

নির্বাহী পরিচালক

আশ্রয় প্রধান কার্যালয়, বাড়ী নং-৬১৫/৯,

বসিলা রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৯।

  • WhatsApp নম্বর: 01711-427219
  • ই-মেইল: hr@ashrai.org

সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০১-০৯-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

আশ্রয় এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Ashrai NGO Job Circular 2026

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন