কারা অধিদপ্তর কর্তৃক কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নিম্নলিখিত তারিখ, সময় ও স্থানে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা যাচ্ছে:

মৌখিক পরীক্ষার সময়সূচি:

  • পদ: মহিলা কারারক্ষী
    তারিখ: ০৬.০৯.২০২৬, ০৭.০৯.২০২৬, ০৮.০৯.২০২৬, ০৯.০৯.২০২৬ এবং ১০.০৯.২০২৬
    সময়: প্রতিদিন ০৯:০০ থেকে ১৩:০০ টা পর্যন্ত
  • পদ: কারারক্ষী
    তারিখ: ০৬.০৯.২০২৬, ০৭.০৯.২০২৬, ০৮.০৯.২০২৬, ০৯.০৯.২০২৬ এবং ১০.০৯.২০২৬
    সময়: প্রতিদিন ১৩:০০ থেকে ১৮:০০ টা পর্যন্ত

স্থান (সকল পদের জন্য): কারা অধিদপ্তর, ৩০/৩ উমেশ দত্ত রোড, বকশীবাজার, ঢাকা-১২১১

মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সঙ্গে আনতে হবে:

  • লিখিত পরীক্ষার প্রবেশপত্রের মূলকপিসহ সকল প্রকার সনদ বা প্রমাণপত্রের মূলকপি (শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, নাগরিকত্ব সনদ, অবিবাহিত সনদ)।
  • মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ সরকারি সার্কুলার অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক প্রমাণের জন্য প্রত্যয়নপত্র।
  • অন্যান্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র।
  • পূরণকৃত আবেদনপত্রের প্রিন্টেড কপি।
  • লিখিত পরীক্ষার প্রবেশপত্রের কপিসহ সকল প্রকার সনদ বা প্রমাণপত্রের ০১ সেট সত্যায়িত ফটোকপি।
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০৪ কপি রঙিন ছবি (সত্যায়িত)।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়ে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো প্রকার তদবির/সুপারিশ/আর্থিক লেনদেনের তথ্য পেলে প্রার্থীকে সরাসরি অযোগ্য বলে ঘোষণা করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কারা অধিদপ্তরের ( কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদের ) মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন