পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম পিএলসি. জনবল নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদগুলো হলো: অফিসার (Accounts), অফিসার (HR & Admin), অফিসার (Operation & Technical), একাউন্টস অফিসার, অফিসার (কনফিডেনসিয়াল) এবং অফিসার (QC & Safety)।
বয়স সংক্রান্ত তথ্য: প্রার্থীদের বয়স ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট পদের পাশে উল্লিখিত বয়সের অধিক হতে পারবে না। প্রার্থীদের বয়স আবেদন শুরু হওয়ার তারিখে হিসাব করা হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে mpl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
আবেদনের শেষ তারিখ:
অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা
অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা
উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। পরীক্ষার ফি বাবদ সাধারণ প্রার্থীদের জন্য ২২৩/- টাকা এবং অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬/- টাকা প্রদান করতে হবে।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: লিখিত/মৌখিক পরীক্ষার নোটিশ প্রার্থীর মোবাইল SMS এবং মেঘনা পেট্রোলিয়াম পিএলসি. এর ওয়েবসাইট www.mpl.gov.bd এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ