মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় “সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা _ ২০২৬” এর আলোকে মাগুরা জেলার প্রতি ইউনিয়ন ও পৌরসভার জন্য বিদ্যমান ডিলার ইউনিটের বিপরীতে সার ডিলার নিয়োগের জন্য নিম্নলিখিত শর্তসাপেক্ষে আবেদনপত্র আহ্বান করেছে।
গুরুত্বপূর্ণ যোগ্যতা ও শর্তাবলী:
আবেদনের প্রক্রিয়া:
“সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা - ২০২৬” এর পরিশিষ্ট-১ এ প্রদত্ত নমুনা ছক অনুযায়ী আবেদনকারীর প্রতিষ্ঠানের নিজস্ব লেটার প্যাডে পরিচয়চ্ছদ পত্র (covering letter) সহ আবেদন দাখিল করতে হবে।
আবেদন ফি: অফেরতযোগ্য ২,০০০.০০ (দুই হাজার) টাকা পোস্টাল অর্ডার/পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট আকারে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর জমা দিতে হবে।
আর্নেস্টমানি: ১০,০০০/-(দশ হাজার) টাকা (ফেরতযোগ্য) পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট আকারে জেলা প্রশাসক ও সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি বরাবর সংযোজন করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার স্থান: উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, মাগুরা এর দপ্তর।
আবেদনের শেষ তারিখ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ