ফেনী জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জন্য 'সার ডিলার' নিয়োগের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট হতে আবেদন আহ্বান করা হচ্ছে। ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।
পদের নাম: সার ডিলার (বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক)।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য: আবেদনকারীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর নিজস্ব বা ভাড়ায় নেওয়া নূন্যতম ২৫ মে.টন ধারণক্ষমতা সম্পন্ন গুদাম থাকতে হবে। এছাড়া নূন্যতম ৫ লক্ষ টাকার ব্যাংক সচ্ছলতা সনদ, ট্রেড লাইসেন্স এবং টিআইএন (TIN) থাকতে হবে।
আবেদনকারীর বয়স: নূন্যতম ১৮ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া: নির্ধারিত নমুনা ছকে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদন ফি ও আর্নেস্টমানি বাবদ নির্ধারিত পে-অর্ডার/ডিমান্ড ড্রাফটসহ সরাসরি জমা দিতে হবে।
আবেদন জমা দেওয়ার স্থান: জেলা প্রশাসক ও সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, ফেনী এর কার্যালয়।
আবেদনের শেষ তারিখ: ০৩ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ বিকাল ৫:০০ ঘটিকা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ