কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজের (সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর ও বরিশাল) রাজস্ব খাতের শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
১. ওয়ার্কশপ এ্যাসিসট্যান্ট (প্রকৌশল) - ০৫টি
বয়স সীমা:
০১ আগস্ট ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটা ও অন্যান্য বিশেষ ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক বয়স শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dter.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সফলভাবে সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ মোট ৫৬ টাকা জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ টা পর্যন্ত।
পরীক্ষার তথ্য:
পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত তথ্য পরবর্তীতে মোবাইল এসএমএস এবং অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: