কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের অধীনে বিভিন্ন শূন্য পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অস্থায়ী নিয়োগ প্রদান করা হয়েছে। বিভাগীয় বাছাই কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের আগামী কর্মদিবসে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
নিযুক্ত পদের নামসমূহ: ড্রাফটসম্যান, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, নাজির-কাম-ক্যাশিয়ার, সার্টিফিকেট সহকারী, সার্টিফিকেট পেশকার, ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী, মিউটেশন-কাম-সার্টিফিকেট সহকারী ও ট্রেসার।
যোগদানের তারিখ ও সময়: আগামী ০২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে।
যোগদানের স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জের রাজস্ব শাখা।
প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলী:
১. সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শারীরিক যোগ্যতার স্বাস্থ্যগত সনদপত্র যোগদানপত্রের সাথে দাখিল করতে হবে।
২. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
৩. নির্ধারিত ফরমে নিজের ও পরিবারের সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে হবে।
৪. যোগদানের সময় অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, প্রবেশপত্র, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত সনদের সত্যায়িত অনুলিপি ও মূল কপি প্রদর্শন করতে হবে।
৫. নিয়োগপ্রাপ্তরা যোগদানের তারিখ হতে ০২ (দুই) বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।
নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ