ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ ২০২৬-এর আওতায় বিভিন্ন পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র এবং যোগদান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম: ফায়ারফাইটার, নার্সিং এ্যাটেনডেন্ট, ড্রাইভার এবং ইঞ্জিন ড্রাইভার (মেরিন)।
যোগদানের তারিখ ও সময়: ০১ অক্টোবর ২০২৬ তারিখ, বৃহস্পতিবার সকাল ১০:০০ ঘটিকা।
যোগদানের স্থান: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ড, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
গুরুত্বপূর্ণ নির্দেশনা: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে নিয়োগপত্র ইতোমধ্যে ডাকযোগে প্রেরণ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্রে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র এবং বর্ণিত মালামালসহ নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ