কারিগরি শিক্ষা অধিদপ্তর (DTE) সম্প্রতি তাদের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি ৩০ আগস্ট ২০২৬ তারিখে তাদের অফিসিয়াল ওয়েবসাইট (www.techedu.gov.bd) এবং জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে। (Directorate of Technical Education Job Circular 2026) কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ০৪ (চার) টি ইঞ্জিনিয়ারিং কলেজে (সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল) শূন্য পদে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।

যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। নিচে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখসমূহ আলোচনা করা হলো।

এক নজরে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নামকারিগরি শিক্ষা অধিদপ্তর (DTE)
চাকরির ধরনসরকারি চাকরি
পদের নামওয়ার্কশপ এ্যাসিসট্যান্ট (প্রকৌশল)
মোট পদসংখ্যা০৫ টি
বেতন স্কেল৯,০০০ - ২১,৮০০/- (গ্রেড-১৭)
আবেদনের মাধ্যমঅনলাইন
অফিসিয়াল ওয়েবসাইটwww.techedu.gov.bd
আবেদনের লিংকhttps://dter.teletalk.com.bd

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

পদের নাম: ওয়ার্কশপ এ্যাসিসট্যান্ট (প্রকৌশল)

  • শূন্য পদের সংখ্যা: সর্বমোট ০৫ টি।
    • সিভিল - ০২ টি
    • ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স - ০২ টি
    • কম্পিউটার - ০১ টি
  • বেতন স্কেল: ৯,০০০ - ২১,৮০০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১৭)।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
    • (ক) কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেড-এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোক) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; অথবা
    • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোক) বা দাখিল (ভোক) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ০১ (এক) বৎসরের বাস্তব অভিজ্ঞতা; অথবা
    • কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড-এ ০২ (দুই) বৎসর মেয়াদী ট্রেড সার্টিফিকেট (জাতীয় দক্ষতামান ২ ও ৩) পরীক্ষায় উত্তীর্ণ।
    • (খ) কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

  • অনলাইনে আবেদন ও ফি জমাদান শুরুর তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা।
  • অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ: ২১ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৪:০০ ঘটিকা পর্যন্ত।

অনলাইনে আবেদন করার নিয়ম

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

১. প্রথমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের টেলিটক ওয়েবসাইটে প্রবেশ করুন: https://dter.teletalk.com.bd

২. ওয়েবসাইটে প্রবেশ করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী সঠিক তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করুন।

৩. আবেদন ফরম পূরণের পর নির্দিষ্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করুন।

৪. সবকিছু ঠিক থাকলে ফর্মটি সাবমিট করুন এবং পরবর্তী নির্দেশিকা মোতাবেক আবেদন ফি (টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে) জমা দিন।


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – DTE Job Circular 2026

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন