প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর সাংগঠনিক কাঠামোভুক্ত সহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী (ল্যাবরেটরি) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: সহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী (ল্যাবরেটরি)
মৌখিক পরীক্ষার তারিখ: ০২, ০৩, ০৬, ০৭ এবং ০৮ সেপ্টেম্বর ২০২৬ (বিভাগ ভেদে ভিন্ন ভিন্ন তারিখ)
সময়: প্রতিদিন বিকাল ০৪:০০ টা থেকে শুরু
পরীক্ষার স্থান: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
প্রার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা:
১. প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা পূর্বে নির্ধারিত স্থানে উপস্থিত হতে হবে।
২. পরীক্ষার সময় প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি এবং ১ সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।
৩. সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সাথে আনতে হবে।
৪. প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও পরীক্ষার বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ