ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. এসিসটেন্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার - ০২টি
২. সহকারী পরিচালক (প্রশাসন) - ০১টি
৩. সহকারী পরিচালক (প্রকিউরমেন্ট) - ০১টি
৪. সহকারী পরিচালক (বিনিয়োগ) - ০১টি
৫. সহকারী পরিচালক - ০৯টি
৬. সহকারী প্রকৌশলী (ই/এম) - ১০টি
৭. সহকারী প্রকৌশলী (সিভিল) - ০১টি
৮. পরিসংখ্যান কর্মকর্তা - ০১টি
৯. জনসংযোগ কর্মকর্তা - ০১টি
১০. সহকারী প্রোগ্রামার - ০৮টি
১১. উপ সহকারী প্রকৌশলী (ই/এম) - ০১টি
১২. উপ সহকারী প্রকৌশলী (সিভিল) - ০২টি
১৩. প্রশাসনিক কর্মকর্তা - ০১টি
১৪. উপ সহকারী পরিচালক - ০৩টি
বয়সসীমা:
১৮ আগস্ট ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bhtpa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ৩০ আগস্ট, ২০২৬ (সকাল ৯:০০ টা)
আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ (বিকাল ৫:০০ টা)
পরীক্ষার তথ্য:
৯ম গ্রেডের পদের জন্য ২০০ নম্বরের এবং ১০ম গ্রেডের পদের জন্য ১১০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় নূন্যতম পাস নম্বর ৫০%।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ