মন্ত্রিপরিষদ বিভাগ
পদের নাম: কম্পিউটার অপারেটর
পরীক্ষার তারিখ: ২৮.০৮.২০২৬
সময়: ৬০ মিনিট পূর্ণমান: ৭০
১. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে মূল্যবোধ সৃষ্টির উপায় কোনটি?
ক. শিক্ষা খ. জ্ঞান গ. মুক্তি ঘ. চিন্তা উ. ক
২. ‘তিমির’ শব্দের অর্থ কী?
ক. শিকল খ. অন্ধকার গ. বৃক্ষ ঘ. নিঃস্ব উ. খ
৩. কোনটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়?
ক. চাচা-কাহিনী খ. শবনম গ. শহরতলী ঘ. দেশে-বিদেশে উ. গ
৪. ‘ফোকলোর’ শব্দটির উদ্ভাবক কে?
ক. উইলিয়াম থমাস খ. মার্টিন কুপার গ. নিকোলাস ঘ. উইলিয়াম জেমস উ. ক
৫. ‘দাঁত থাকতে দাঁতের মর্ম নেই’- এটি কোন ধরনের সাহিত্য?
ক. প্রবাদ সাহিত্য খ. ছড়া গ. খনার বচন ঘ. উপকথা উ. ক
৬. ‘অগ্নিবীণা’ ও ‘বিষের বাঁশি’ কোন ধরনের রচনা?
ক. কাব্যগ্রন্থ খ. নাটক গ. উপন্যাস ঘ. ছোট গল্প উ. ক
৭. কাজী নজরুল ইসলাম লেখাপড়া করেন কোন স্কুলে?
ক. করাচি হাইস্কুল খ. ত্রিশাল সরকারি হাইস্কুল
গ. তালিবাবাদ হাইস্কুল ঘ. দরিরামপুর হাইস্কুল উ. ঘ
৮. তৎসম সন্ধি কত প্রকার?
ক. দুই খ. চার গ. তিন ঘ. পাঁচ উ. গ
৯. অ+অ = আ-এর সন্ধিবদ্ধ শব্দের উদাহরণ কোনটি?
ক. হিয়াতি খ. সিংহাসন গ. হিতাহিত ঘ. কারাগার উ. গ
১০. ‘অন্বেষণ’ শব্দটি কোন সন্ধি?
ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি গ. বিসর্গ সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি উ. ক
১১. কোনটি বাংলা উপসর্গ?
ক. প্রতি খ. অতি গ. ইতি ঘ. অধি উ. গ
১২. ‘আকাশে চাঁদ উঠেছে’- আকাশে কোন অধিকরণ?
ক. অভিব্যাপক খ. আধারাদিকরণ গ. ঐকদেশিক ঘ. কালাধিকরণ উ. গ
১৩. ড. মুহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৮৮২ খ. ১৮৮৫ গ. ১৮৯২ ঘ. ১৮৯৫ উ. খ
১৪. ‘যুগবাণী’ কাজী নজরুলের কোন ধরনের গ্রন্থ?
ক. কাব্য খ. উপন্যাস গ. প্রবন্ধ ঘ. নাটক উ. গ
১৫. ‘শব্দতত্ত্ব’-এর আরেক নাম কি?
ক. ধ্বনিতত্ত্ব খ. বাক্যতত্ত্ব গ. অর্থতত্ত্ব ঘ. রূপতত্ত্ব উ. ঘ
১৬. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?
ক. অক্ষর খ. ধ্বনি গ. ধাতু ঘ. প্রকৃতি উ. খ
১৭. শব্দমূল কোনটি?
ক. নাম প্রকৃতি খ. প্রত্যয় গ. বিভক্তি ঘ. ক্রিয়া বিভক্তি উ. ক
১৯. কোনটি অর্ধ-তৎসম শব্দ?
ক. সূর্য খ. সুনাম গ. জবান ঘ. জোছনা উ. ঘ
২০. ‘আমদানি’ কোন ভাষার শব্দ?
ক. বাংলা খ. আরবি গ. ফারসি ঘ. পর্তুগিজ উ. গ
২১. ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কত সালে?
ক. ১৯৭২ খ. ১৮৭২ গ. ১৯০৫ ঘ. ১২১৭ উ. খ
২২. সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত?
ক. রূপসা খ. মাতামুহুরী গ. মেঘনা ঘ. বলেশ্বর উ. ঘ
২৩. জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম?
ক. পঞ্চম খ. সপ্তম গ. অষ্টম ঘ. এগারোতম উ. গ
২৪. সাংবিধানিকভাবে এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র কোনটি?
ক. চীন খ. জাপান গ. শ্রীলংকা ঘ. নেপাল উ. গ
২৫. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
ক. হোয়াংহো খ. যমুনা গ. ইয়াংসিকিয়াং ঘ. সিন্ধু উ. গ
২৬. কোলেস্টেরল এর প্রভাবে শরীরে কী প্রভাব পড়ে?
ক. মস্তিষ্কে রক্তক্ষরণ হয়
খ. কিডনি অকেজো হয়
গ. অন্ধত্ববরণ করে
ঘ. হৃদরোগের আশঙ্কা বাড়ে উ. ঘ
২৭. বায়ুমণ্ডলে কোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. হাইড্রোজেন খ. নাইট্রোজেন গ. অক্সিজেন ঘ. কার্বন-ডাই-অক্সাইড উ. খ
২৮. ChatGPT এর প্রতিষ্ঠাতা কোম্পানি কোনটি?
ক. Microsoft খ. OpenAI গ. Google ঘ. SpaceX উ. খ
২৯. হলুদ বিহার বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
ক. কুমিল্লা খ. নওগাঁ গ. বগুড়া ঘ. দিনাজপুর উ. খ
৩০. নাড়ীর স্পন্দন মাপা হয় কোথায়?
ক. শিরায় খ. রক্তনালীতে গ. মাংসপেশীতে ঘ. ধমনীতে উ. ঘ
৩১. কম্পিউটার সিস্টেমে কী বোর্ড কোন ধরনের ডিভাইস?
ক. সফটওয়্যার খ. আউটপুট গ. ইনপুট ঘ. মাদারবোর্ড উ. গ
৩২. হিজরি সনের প্রবর্তন করেন কে?
ক. হযরত আলী (রা.) খ. হযরত ওমর (রা.)
গ. হযরত আবু বকর (রা.) ঘ. হযরত ওসমান (রা.) উ. খ
৩৩. রক্তের তরল অংশের নাম কি?
ক. নায়াসিন খ. প্লাজমা গ. হিমোগ্লোবিন ঘ. প্লাটিলেট উ. খ
৩৪. আয়তনে সর্ববৃহৎ মুসলিম দেশ কোনটি?
ক. ইন্দোনেশিয়া খ. পাকিস্তান গ. কাজাখস্তান ঘ. ইরান উ. গ
৩৫. পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়?
ক. চাঁদপুরে খ. গোয়ালন্দে গ. মুন্সিগঞ্জে ঘ. বঙ্গোপসাগরে উ. খ
৩৬. বাংলাদেশের মোট থানার সংখ্যা কতটি?
ক. ৬৩৯ খ. ৫৩৫ গ. ৪৯৩ ঘ. ৫২০ উ. ক
ব্যাখ্যা: বর্তমানে থানার সংখ্যা ৬৫৬টি।
৩৭. পিতৃতান্ত্রিক পরিবার নয় যে গোষ্ঠীর?
ক. চাকমা খ. মারমা গ. রাখাইন ঘ. খাসিয়া উ. ঘ
৩৮. ‘দাসিয়ার ছড়া’ কোন জেলায় অবস্থিত?
ক. কুড়িগ্রাম খ. লালমনিরহাট গ. দিনাজপুর ঘ. নওগাঁ উ. ক
৩৯. ADB এর পূর্ণরূপ কোনটি?
ক. Asian Development Programme
খ. Annual Development Programme
গ. Asean Development Programme
ঘ. Australian Development Programme উ. খ
৪০. বাংলাদেশে ভ্যাট চালু হয় কত সালে?
ক. ১৯৯১ খ. ২০০১ গ. ২০১১ ঘ. ২০২১ উ. ক
৪১. What does the word 'essential' refer to?
ক. Aspect খ. Suggest গ. Vital ঘ. Forget উ. গ
৪২. The word 'worsen' means-
ক. Improve খ. Aspiration গ. Deteriorate ঘ. Aginate উ. গ
৪৩. One third of the students ... present in the class.
ক. remains খ. is গ. are ঘ. had উ. গ
৪৪. Choose the correct spelling.
ক. Embarras খ. Emberras গ. Embarrass ঘ. Embarass উ. গ
৪৫. The translation of 'Bolt from the blue' means-
ক. আকাশ থেকে পাওয়া
খ. বিনা মেঘে বজ্রপাত
গ. হাতে চাঁদ পাওয়া
ঘ. অনায়াসে পাওয়া উ. খ
৪৬. One should be careful about ... duty.
ক. their খ. one গ. one's ঘ. the উ. গ
৪৭. 'Milk' is a -
ক. Collective noun
খ. Common noun
গ. Proper noun
ঘ. Material noun উ. ঘ
৪৮. Plural of 'Baby' is-
ক. Babe খ. Babyes গ. Babies ঘ. Girl উ. গ
৪৯. The size of the shoes (be) short.
ক. are খ. is গ. will ঘ. to be উ. খ
৫০. Opposite word of 'love' is-
ক. hate খ. disagree গ. pain ঘ. deny উ. ক
৫১. We need to buy some new-
ক. furnishers খ. furniture গ. furnisher ঘ. furnitures উ. খ
৫২. He died ... over eating.
ক. from খ. by গ. in ঘ. to উ. ক
৫৩. He has been ill ... Friday last.
ক. from খ. is গ. since ঘ. with উ. গ
৫৪. 'A burning question' means-
ক. An important question
খ. A hard question
গ. A uncommon question
ঘ. A false question উ. ক
৫৫. Choose the correct sentence-
ক. I wish I were you.
খ. I wish I was you.
গ. I wish I am you.
ঘ. I wish you are I. উ. ক
৫৬. বৃত্তের যে কোনো ব্যাস বৃত্তকে যে সমান দুইটি অংশে বিভক্ত করে তাদের প্রত্যেকটিকে কী বলে?
ক. পরিসীমা খ. পরিবৃত্ত গ. অর্ধবৃত্ত ঘ. বৃত্ত উ. গ
৫৭. ০১ কিলোমিটার কত মাইলের সমান?
ক. ০.৫০ খ. ০.৭১ গ. ০.৬২ ঘ. ০১ উ. গ
৫৮. a = 3, b = 5 হলে (a + b)⁴ এর মান কত?
ক. 64 খ. 512 গ. 32, 728 ঘ. 4096 উ. ঘ
৫৯.
এর মান কত?
ক. ∞ খ. 0 গ. 1 ঘ. 0.5 উ. ক
৬০. দুইটি পূরক কোণের অনুপাত ৩ : ৭ হলে ছোট কোণটির মান কত?
ক. ২৭° খ. ২১° গ. ৬৩° ঘ. ১০° উ. ক
৬১. বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত?
ক. 1 খ. π গ. 2π : 1 ঘ. 2πr উ. গ
৬২. 10x এবং 10y এর গ.সা.গু কত?
ক. x খ. y গ. 10xy ঘ. 10 উ. ঘ
৬৩. তেলের পূর্বমূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৪ : ৩। পূর্বের তুলনায় মূল্য কত ভাগ হ্রাস বা বৃদ্ধি পেয়েছে?
ক. ২৫% হ্রাস খ. ২৫% বৃদ্ধি গ. ১২% বৃদ্ধি ঘ. ৭% হ্রাস উ. ক
৬৪. একটি বর্গের বাহুর দৈর্ঘ্য তিনগুণ হলে ক্ষেত্রফল কত গুণ হবে?
ক. ০৬ গুণ খ. ০৯ গুণ গ. ০২ গুণ ঘ. ১২ গুণ উ. খ
৬৫. দুইটি সংখ্যার যোগফল ৫ বিয়োগফল ৩ হলে, গুণফল কত?
ক. ৮০ খ. ৪ গ. ১৫ ঘ. ৮ উ. খ
৬৬. A = {3, 5, 7}, B = {3, 8, 9} হলে A∩B = ?
ক. ∅ খ. {3, 5, 7, 8, 9} গ. {3} ঘ. {5, 7, 8, 9} উ. গ
৬৭. 2²ˣ⁺¹ = 128 হলে x এর মান কত?
ক. 3 খ. 4 গ. 5 ঘ. 7 উ. ক
৬৮. নিচের কোন সংখ্যার লব ও হর থেকে ৫ বিয়োগ করলে ভগ্নাংশটি ১/২ হবে?
ক. ৭/৯ খ. ৯/৭ গ. ৩/৫ ঘ. ৫/৩ উ. ক
৬৯. একটি খেলনা ৩৮০ টাকায় বিক্রি করে ২০ টাকা ক্ষতি হলে শতকরা কত ক্ষতি হয়েছে?
ক. ৮০% খ. ২০% গ. ১০% ঘ. ৫% উ. ঘ
৭০. ৬ + ১২ + ১৮ + .... + ৭২ ধারাটির পদ সংখ্যা কত?
ক. ১২ খ. ১১ গ. ১৫ ঘ. ১০ উ. ক