জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)-এর অধীন ‘সমন্বিত উন্নয়ন প্রকল্প’-এর আওতায় গবেষণা কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

পদের নাম: ডাটা এন্ট্রি, ডাটা এনালাইসিস, এডিটর/কোডার, প্রতিবেদন রিভিউয়ার এবং প্রতিবেদন সম্পাদক।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপিসহ উপ-প্রকল্প পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।

সাক্ষাৎকারের তারিখ ও সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকা।

সাক্ষাৎকারের স্থান: নিপোর্ট প্রধান কার্যালয়, ১৩/১ শেখ সাহেব বাজার, আজিমপুর, ঢাকা-১২০৫।

সাক্ষাৎকারের সময় সকল মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। এর জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

৮৫ নিপোর্ট (NIPORT)-এ বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৮৫ নিপোর্ট (NIPORT)-এ বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন