স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীন জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)-এর জনবল নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রার্থিতা যাচাই শেষে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

পদের নাম ও অবস্থান:
১. এ্যাসিসটেন্ট ট্রেনার (১১তম গ্রেড)
২. নার্স মিডওয়াইফ (১২তম গ্রেড)

বিজ্ঞপ্তির মূল তথ্য:
অ্যাসিসটেন্ট ট্রেনার পদের প্রার্থীদের বিজ্ঞপ্তির শর্তানুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকায় এবং নার্স মিডওয়াইফ পদের প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র (Bio-data) জমা না দেওয়ায় কমিশন কর্তৃক সংশ্লিষ্ট সকল প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।

বিশেষ ঘোষণা:
মৌখিক পরীক্ষার জন্য কোনো যোগ্য প্রার্থী না পাওয়ায় উক্ত পদসমূহে জনবল নিয়োগের উদ্দেশ্যে শীঘ্রই পুনরায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রার্থীদের প্রার্থিতা বাতিল ও পুনঃবিজ্ঞপ্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন