হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় শূন্য ডিলার ইউনিটের বিপরীতে ‘সার ডিলার’ নিয়োগের জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সারের সুষ্ঠু বিতরণের লক্ষ্যে নির্ধারিত নীতিমালা অনুযায়ী যোগ্য প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
পদের নাম: সার ডিলার
মোট শূন্য ইউনিটের সংখ্যা: ১০৩টি (বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক)
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি:
১. প্রার্থীকে সংশ্লিষ্ট ইউনিয়ন/উপজেলা/পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. নিজস্ব অথবা ভাড়ায় সংশ্লিষ্ট এলাকায় কমপক্ষে ৫০ মে.টন ধারণক্ষমতা সম্পন্ন গুদাম থাকতে হবে।
৩. আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে কমপক্ষে ১০ লক্ষ টাকার ব্যাংক সচ্ছলতা সনদ থাকতে হবে।
৪. আবেদনকারীর হালনাগাদ ট্রেড লাইসেন্স এবং টিআইএন (TIN) সার্টিফিকেট থাকতে হবে।
৫. প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: নির্ধারিত ছকে আবেদনপত্র প্রস্তুত করে প্রতিষ্ঠানের লেটার প্যাডে প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসক ও সভাপতি, জেলা সার ও বীজ মনিটরিং কমিটি, হবিগঞ্জ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রটি সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জের সাধারণ শাখায় সরাসরি জমা দিতে হবে। আবেদনের সাথে ১০,০০০ টাকার পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট (ফেরতযোগ্য) যুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬, বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্য: যারা ইতিপূর্বে ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ