শিল্প মন্ত্রণালয়ের রাজস্বখাতভুক্ত ১৩-২০ তম গ্রেডের বিভিন্ন পদে অপেক্ষমান তালিকা হতে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে এবং নির্বাচিত প্রার্থীদের ঠিকানায় নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ০১ জন
২. কম্পিউটার অপারেটর: ০১ জন
৩. অফিস সহায়ক: ০২ জন

গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ইতোমধ্যে নিয়োগপত্র পাঠানো হয়েছে। যদি আগামী ১০/০৯/২০২৬ তারিখের মধ্যে নিয়োগপত্র না পৌঁছায়, তবে শিল্প মন্ত্রণালয় থেকে বিকল্প নিয়োগপত্র সংগ্রহ করতে হবে। যোগদানের সময় অবশ্যই মূল নিয়োগপত্র প্রদর্শন করতে হবে।

যোগদানের তারিখ ও স্থান:
আগামী ২০/০৯/২০২৬ তারিখের মধ্যে অতিরিক্ত সচিব (প্রশাসন), শিল্প মন্ত্রণালয়, ৯১, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০ বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

শিল্প মন্ত্রণালয়ের নিয়োগের চূড়ান্ত ফলাফল ও নিয়োগপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন