বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বস্ত্র অধিদপ্তর এবং এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের প্রকৃত নাগরিকরা অনলাইনে এই পদগুলোর জন্য আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর - ০৬টি
২. উচ্চমান সহকারী - ০৯টি
৩. লাইব্রেরী এ্যাসিসটেন্ট - ০৫টি
৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২০টি
৫. হিসাব সহকারী কাম ক্যাশিয়ার - ০২টি

বয়স সংক্রান্ত তথ্য:
০১ আগস্ট ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dot.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন সফলভাবে সম্পন্ন করার পর টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ ও সময়: ১৬ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ ও সময়: ০৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ ঘটিকা

পরীক্ষার তথ্য:
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে এসএমএস এবং অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। উল্লেখ্য যে, যারা পূর্বে গত ২৪ জুলাই ২০২৫ তারিখের বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪২ পদে বস্ত্র অধিদপ্তরের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪২ পদে বস্ত্র অধিদপ্তরের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪২ পদে বস্ত্র অধিদপ্তরের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪২ পদে বস্ত্র অধিদপ্তরের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন