ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (EGBPLC) এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে সহকারী ব্যবস্থাপক (এইচআর/প্রশাসন) এবং সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট) পদের পরীক্ষার বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

পরীক্ষার তারিখ ও সময়:
সহকারী ব্যবস্থাপক (এইচআর/প্রশাসন) পদের মৌখিক পরীক্ষা আগামী ২৩ আগস্ট ২০২৬ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকাল ৪:৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে, সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট) পদের লিখিত পরীক্ষা ০৩ অক্টোবর ২০২৬ (শনিবার) সকাল ১০:০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান:
১. সহকারী ব্যবস্থাপক (এইচআর/প্রশাসন): কর্পোরেট অফিস, ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি, ঢাকা।
২. সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট): ধানমন্ডি গভঃ বয়েজ হাইস্কুল, ঢাকা।

প্রবেশপত্র ডাউনলোড: সংশ্লিষ্ট প্রার্থীদের আগামী ২৩ আগস্ট ২০২৬ থেকে ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

অন্যান্য তথ্য: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা পরবর্তীকালে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি এর পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন