ঢাকার স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেডিকেল প্রফেশনাল থেকে শুরু করে নার্সিং এবং প্রশাসনিক ও সাপোর্টিং স্টাফ সহ মোট ১৬টি ক্যাটাগরিতে অসংখ্য জনবল নিয়োগ দেওয়া হবে। যারা ঢাকার মধ্যে প্রাইভেট হাসপাতাল বা মেডিকেল কলেজে ক্যারিয়ার গড়তে আগ্রহী, তাদের জন্য এটি একটি চমৎকার সুযোগ।
নিচে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের প্রক্রিয়া সহজভাবে তুলে ধরা হলো।
| বিষয় | বিস্তারিত তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | সাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল |
| চাকরির ধরন | বেসরকারি চাকরি (মেডিকেল/হাসপাতাল) |
| কর্মস্থল | গুলশান-২, ঢাকা |
| মোট পদসংখ্যা | ১৬ টি ক্যাটাগরিতে বিপুল সংখ্যক (১৭৫+ জন) |
| বেতন | আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) |
| আবেদনের মাধ্যম | সরাসরি/ডাকযোগে |
| আবেদনের শেষ তারিখ | ০৮ সেপ্টেম্বর ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | shahabuddinmedical.org |
১. অধ্যক্ষ (মেডিকেল কলেজ)
২. অধ্যাপক / সহযোগী অধ্যাপক / সহকারী অধ্যাপক (ইন্টারনাল মেডিসিন, চক্ষু, মাইক্রোবায়োলজি)
৩. সহকারী পরিচালক (হাসপাতাল)
৪. রেজিস্ট্রার / সহকারী রেজিস্ট্রার (মেডিসিন, সার্জারী, পেডিয়াক্রিক্স, চর্ম, সাইকিয়াট্রি)
৫. লেকচারার (সকল বিষয়ে) – ২০ জন
৬. মেডিকেল অফিসার – ১০ জন (মেডিসিন, সার্জারী, গাইনী এন্ড অবস, অর্থপেডিক্স)
৭. প্রশাসনিক কর্মকর্তা – ১ জন
৮. হিসাব রক্ষণ কর্মকর্তা – ২ জন
৯. মার্কেটিং অফিসার – ১০ জন
১০. ফ্রন্টডেস্ক অফিসার – ৫ জন
১১. কাস্টমার কেয়ার অফিসার – ৫ জন
১২. সিনিয়র স্টাফ নার্স – ৫০ জন
১৩. হাউজ কিপিং সুপারভাইজার
১৪. অফিস পিয়ন – ২ জন
১৫. ওয়ার্ডবয় / আয়া – ৫০ জন
১৬. ক্লিনার – ২০ জন
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিচের নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে:
১. প্রয়োজনীয় কাগজপত্র: আবেদনপত্রের সাথে প্রার্থীর পূর্ণ জীবন-বৃত্তান্ত (CV), সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং ২ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে।
২. খামের উপর পদের নাম: যে খামে আবেদনপত্র পাঠাবেন, তার ওপর অবশ্যই স্পষ্ট করে পদের নাম উল্লেখ করতে হবে।
৩. আবেদন পাঠানোর ঠিকানা: আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায় - বরাবর : অধ্যক্ষ, সাহাবুদ্দিন মেডিকেল কলেজ, বাড়ী নং # ১২, রোড নং # ১১৩/এ, গুলশান-২, ঢাকা-১২১২।
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদনপত্র অবশ্যই আগামী ০৮/০৯/২০২৬ ইং তারিখের মধ্যে উল্লেখিত ঠিকানায় পৌঁছাতে হবে।
সাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল
বাড়ী # ১২, সড়ক # ১১৩/এ, গুলশান-২, ঢাকা-১২১২।
ফোন: ০২২২২২২৮৫০১, ০২২২২২৬২৯৩-৪
ই-মেইল: mohd.shahabuddin53@gmail.com, admin.hr@Shahabuddinmedical.org
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-২৩-০৮-২০২৬ তারিখ