খুলনা পাবলিক কলেজের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পদের ধরন অনুযায়ী ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে।
পদের নামসমূহ: কম্পিউটার অপারেটর, গার্ড, জেনারেটর অপারেটর, স্টোর কিপার, ল্যাব সহকারী, অফিস সহকারী, মালি, ল্যাব অ্যাটেনডেন্ট এবং অফিস সহায়ক।
ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময়: ২২ আগস্ট ২০২৪, সকাল ০৮:৩০ মিনিট (নির্দিষ্ট পদসমূহের জন্য)।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ২২ আগস্ট ২০২৪, সকাল ০৯:৩০ মিনিট (নির্দিষ্ট পদসমূহের জন্য)।
পরীক্ষার স্থান: খুলনা পাবলিক কলেজ, খুলনা।
প্রয়োজনীয় কাগজপত্র: পরীক্ষায় অংশগ্রহণের সময় মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ ০১ (এক) সেট সত্যায়িত অনুলিপি সাথে আনতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র প্রদান করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই চূড়ান্ত বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ