জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক এবং সহকারী প্রোগ্রামার পদের জনবল নিয়োগের প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম ও নির্বাচিত প্রার্থীর সংখ্যা:
১. সহকারী পরিচালক: ৩১১ জন
২. সহকারী প্রোগ্রামার: ১০০ জন
পরীক্ষার তথ্য:
গত ২১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পরীক্ষার ভিত্তিতে এই ফলাফল প্রস্তুত করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
লিখিত পরীক্ষার সময় ও স্থান:
লিখিত পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্র সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে বোর্ডর ওয়েবসাইটের মাধ্যমে অথবা প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ