ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবিপিএল)-এর স্টোর হেলপার পদের সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
পদের নাম: স্টোর হেলপার
পদ সংখ্যা: ০৩টি
মৌখিক পরীক্ষার তারিখ: ২৭ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার
মৌখিক পরীক্ষার সময়: বিকাল ৩.০০ ঘটিকা
পরীক্ষার স্থান: কর্পোরেট অফিস, ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের এপ্লিকেন্টস কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্র, সকল মূল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং অভিজ্ঞতা সনদ (যদি থাকে) সাথে আনতে হবে। কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকলে সেই প্রতিষ্ঠানের অনাপত্তিপত্র বা ছাড়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া সকল কাগজপত্রের ০১ (এক) সেট ফটোকপি এবং ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা আগে সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ