অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে ‘অফিস সহায়ক’ পদে জনবল নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র এবং যোগদানের নির্দেশনা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ প্রদান করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
পদের নাম: অফিস সহায়ক
যোগদানের তারিখ: ২৭ আগস্ট ২০২৬ তারিখ
সময়: সকাল ১০.০০ ঘটিকা
স্থান: অতিরিক্ত সচিব (প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ), অর্থ বিভাগ, বাংলাদেশ সচিবালয়।

যোগদানের সময় প্রয়োজনীয় কাগজপত্র:
১. সিভিল সার্জন কর্তৃক স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্ট।
২. ০২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৩. শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ ও প্রয়োজনীয় কোটার সনদপত্র।
৪. পুলিশ ভেরিফিকেশন ফরম, নাগরিকত্ব সনদ এবং চারিত্রিক সনদ।
৫. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক সংক্রান্ত অঙ্গীকারনামা।
৬. স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণী বা ঘোষণাপত্র।

বিশেষ নির্দেশনাবলী:
নির্বাচিত প্রার্থীদের অবশ্যই নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে যোগদান করতে হবে। যোগদানের পর থেকে ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। নির্ধারিত দিনে যোগদানে ব্যর্থ হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে নতুন নিয়োগপত্র প্রকাশ

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে নতুন নিয়োগপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন