বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি)-এর একটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচী ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিত প্রার্থীদের এই মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: গাড়ীচালক
পরীক্ষার তারিখ: ২৪/০৮/২০২৬ (সোমবার)
সময়: বেলা ০২:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: সম্মেলন কক্ষ, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি), আইইবি ভবন (১২তম তলা), রমনা, ঢাকা-১০০০।

প্রয়োজনীয় নির্দেশনা:
১. প্রার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২. মৌখিক পরীক্ষার সময় অবশ্যই লিখিত পরীক্ষার রঙিন প্রবেশপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতার সনদের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।
৪. নির্ধারিত সময়ে উপস্থিত না হলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না এবং কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন