প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি ওয়ার গেইম সেন্টার (এডব্লিউজিসি)-এর ৬ষ্ঠ গ্রেডের বিভিন্ন পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ডোপ টেস্ট, স্বাস্থ্য পরীক্ষা এবং এজেন্সি কর্তৃক ভেরিফিকেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এনালিস্ট - ০১টি
২. প্রোগ্রামার - ০১টি
৩. মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার - ০১টি

উপস্থিত হওয়ার সময় ও স্থান:
নির্বাচিত প্রার্থীদের আগামী ২৩ আগস্ট ২০২৬ তারিখ, রবিবার সকাল ১০:০০ টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উপস্থিত থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
১. মৌখিক পরীক্ষার প্রবেশপত্র।
২. ১০ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদসহ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী সকল কাগজপত্রের ০৬ সেট সত্যায়িত ফটোকপি।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির ডোপ টেস্ট ও স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন