জেলা প্রশাসকের কার্যালয়, সিরাজগঞ্জ এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের সাধারণ প্রশাসনের জন্য গৃহীত নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর সভার সিদ্ধান্ত অনুযায়ী অপেক্ষমান তালিকা থেকে এই সুপারিশ প্রদান করা হয়।

পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ০১ জন (অপেক্ষমান তালিকা থেকে)

গুরুত্বপূর্ণ তথ্য: ইতিপূর্বে ১৬তম গ্রেডের এই পদে সুপারিশপ্রাপ্ত একজন প্রার্থী চাকরি হতে অব্যাহতি প্রদান করায় অপেক্ষমান তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। জেলা প্রশাসক, সিরাজগঞ্জ নির্বাচিত প্রার্থীর অনুকূলে বিধি মোতাবেক নিয়োগপত্র জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য যে, কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে নিয়োগপ্রাপ্ত হলে সেই প্রার্থীর সুপারিশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন