ঢাকার ওয়ারীতে অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সলিমুল্লাহ কলেজ-এ শূন্য পদ পূরণের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। (Salimullah College Job Circular 2026) যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আপনি যদি একটি স্বনামধন্য বেসরকারি কলেজে চাকরি খুঁজছেন, তবে এটি আপনার জন্য একটি চমৎকার সুযোগ হতে পারে।

নিচে সলিমুল্লাহ কলেজ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হলো।

এক নজরে সলিমুল্লাহ কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি

বিবরণতথ্য
প্রতিষ্ঠানের নামসলিমুল্লাহ কলেজ
প্রতিষ্ঠাকাল১৯২৫ সাল
চাকরির ধরনবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (কলেজ)
পদের ক্যাটাগরি৩টি
মোট শূন্য পদ০৪টি
কর্মস্থলওয়ারী, ঢাকা
আবেদনের শেষ তারিখ৩০ আগস্ট ২০২৬, বিকাল ৪.০০ টা
অফিসিয়াল ওয়েবসাইটsalimullahcollege.edu.bd

পদের নাম, শূন্য পদ ও শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুযায়ী ৩টি ক্যাটাগরিতে মোট ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। নিচে পদের বিস্তারিত আলোচনা করা হলো:

১. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর

  • পদের সংখ্যা: ০১ টি
  • শিক্ষাগত যোগ্যতা: এইচ.এস.সি বা সমমান পাস। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬ মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী হতে হবে। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়।
  • বয়সসীমা: ১৮ অনূর্ধ্ব ৩৫ বছর।
  • বেতন স্কেল: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)

২. পদের নাম: হিসাব সহকারী

  • পদের সংখ্যা: ০১ টি
  • শিক্ষাগত যোগ্যতা: শিক্ষা বোর্ড হতে এইচ.এস.সি (ব্যবসায় শিক্ষা) বা সমমান পাস। সমগ্র শিক্ষাজীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয়।
  • বয়সসীমা: ১৮ অনূর্ধ্ব ৩৫ বছর।
  • বেতন স্কেল: গ্রেড-১৬ (৯৩০০-২২৪৯০/-)

৩. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী

  • পদের সংখ্যা: ০২ টি
  • শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/দাখিল বা সমমান পাস।
  • বয়সসীমা: ১৮ অনূর্ধ্ব ৩৫ বছর।
  • বেতন স্কেল: গ্রেড-২০ (৮২৫০-২০০১০/-)

আবেদন করার নিয়মাবলী ও শর্তাবলি

আগ্রহী প্রার্থীদের নিম্নলিখিত নিয়মগুলো মেনে আবেদন করতে হবে:

১. প্রয়োজনীয় কাগজপত্র: প্রার্থীর জীবনবৃত্তান্ত (CV), সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র (NID) এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

২. আবেদন ফি (পে-অর্ডার):

  • ১ ও ২ নং পদের (অফিস সহকারী এবং হিসাব সহকারী) জন্য ১০০০/- (এক হাজার) টাকা
  • ৩ নং পদের (পরিচ্ছন্নতা কর্মী) জন্য ৫০০/- (পাঁচশত) টাকা
  • বিঃদ্রঃ পে-অর্ডার অফেরতযোগ্য এবং তা "সভাপতি, গভর্নিং বডি সলিমুল্লাহ কলেজ" বরাবর করতে হবে।
    ৩. আবেদন পাঠানোর ঠিকানা: আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ "সলিমুল্লাহ কলেজ, ৪০/১, টিপু সুলতান রোড, ওয়ারী, ঢাকা-১১০০" এই ঠিকানায় ডাকযোগে বা সরাসরি হাতে হাতে পৌঁছাতে হবে।
    ৪. বিশেষ দ্রষ্টব্য: অত্র কলেজে উপরোক্ত পদে পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

 গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৬ তারিখ, বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে আবেদনপত্র কলেজে পৌঁছাতে হবে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক-১৩-০৮-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচেঃ

সলিমুল্লাহ কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Salimullah College Job Circular 2026

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন