বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা সম্প্রতি তাদের শূন্য পদগুলো পূরণের জন্য এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। (Bangladesh Medical University Job Circular 2026) ৬টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নিচে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (BMU) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:

 এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির মূল তথ্য (Job Summary)

বিষয়বিবরণ
প্রতিষ্ঠানের নামবাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (BMU)
চাকরির ধরনবিশ্ববিদ্যালয়/সরকারি চাকরি
পদের ক্যাটাগরি০৬ টি
মোট শূন্যপদ২১ জন
কর্মস্থলশাহবাগ, ঢাকা
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ১৬ আগস্ট, ২০২৬
আবেদনের শেষ তারিখ৩১ আগস্ট, ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইটwww.bmu.ac.bd

 পদের নাম, পদ সংখ্যা ও যোগ্যতার বিস্তারিত বিবরণ

১. পদের নাম: ফার্মাসিস্ট

  • পদ সংখ্যা: ০৪ জন
  • বেতন স্কেল: ২২,০০০ - ৫৩,০৬০/- (গ্রেড-০৯)
  • শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম-ফার্ম ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত।
  • অভিজ্ঞতা: প্রতিষ্ঠিত হাসপাতালে ফার্মাসিস্ট হিসেবে ন্যূনতম ০৩ বছরের কাজের অভিজ্ঞতা। DGDA কর্তৃক মডেল ফার্মেসী ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে।

২. পদের নাম: স্টোর অফিসার

  • পদ সংখ্যা: ০১ জন
  • বেতন স্কেল: ১৬,০০০ - ৩৮,৬৪০/- (গ্রেড-১০)
  • শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সম্মান ডিগ্রি।
  • অভিজ্ঞতা: ফার্মেসী স্টোর পরিচালনায় ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতা। স্টোর ম্যানেজমেন্টের উপর কোর্স করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৩. পদের নাম: ডিসপেনসিং ফার্মাসিস্ট (ডিপ্লোমা)

  • পদ সংখ্যা: ১০ জন
  • বেতন স্কেল: ১২,৫০০ - ৩০,২৩০/- (গ্রেড-১১)
  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মেসীতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত।
  • অভিজ্ঞতা: ফার্মাসিস্ট হিসেবে ন্যূনতম ০৩ বছরের অভিজ্ঞতা।

৪. পদের নাম: ক্যাশিয়ার

  • পদ সংখ্যা: ০৪ জন
  • বেতন স্কেল: ১০,২০০ - ২৪,৬৮০/- (গ্রেড-১৪)
  • শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
  • অভিজ্ঞতা: ফার্মেসী ক্যাশ পরিচালনায় ন্যূনতম ০২ বছরের অভিজ্ঞতা।

৫. পদের নাম: সহকারী কম্পিউটার অপারেটর

  • পদ সংখ্যা: ০১ জন
  • বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০/- (গ্রেড-১৬)
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম ২য় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ০৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ।
  • অন্যান্য যোগ্যতা: টাইপিং স্পিড- বাংলায় ২০ এবং ইংরেজিতে ২৫ শব্দ প্রতি মিনিটে। ন্যূনতম ০২ বছরের অভিজ্ঞতা।

৬. পদের নাম: স্টোর কিপার

  • পদ সংখ্যা: ০১ জন
  • বেতন স্কেল: ৯,৩০০ - ২২,৪৯০/- (গ্রেড-১৬)
  • শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক ডিগ্রি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এ ডিগ্রিধারীদের অগ্রাধিকার।
  • অভিজ্ঞতা: ফার্মেসী স্টোর পরিচালনায় ন্যূনতম ০২ বছরের অভিজ্ঞতা।

 আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী

১. বয়সসীমা: ০১/০৯/২০২৬ তারিখে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে।

২. আবেদনের নিয়ম: প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bmu.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

৩. আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৬/০৮/২০২৬ তারিখ থেকে এবং শেষ হবে ৩১/০৮/২০২৬ তারিখে।

৪. আবেদন ফি ও জমাদানের নিয়ম: পরীক্ষার ফি বাবদ ৫০০/- (পাঁচশত) টাকা পূবালী ব্যাংক লিঃ, শাহবাগ এভিনিউ শাখা, ঢাকা এর অনুকূলে (একাউন্ট নম্বর: STD-৪৩০, রেজিস্ট্রার, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) জমা দিতে হবে। টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে।

৫. প্রয়োজনীয় ডকুমেন্টস: * সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি (৩০০x৩০০ পিক্সেল)

  • স্বাক্ষরের ছবি (৩০০x৮০ পিক্সেল)
  • টাকা জমার ব্যাংক রশিদের কপি

(বিঃদ্রঃ মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জাতীয় পরিচয়পত্র ও কোটার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।)

সূত্রঃ observerbd-১২-০৮-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচেঃ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (BMU) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন