পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) তাদের রাজস্বখাতভুক্ত শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
বয়স সংক্রান্ত তথ্য: ১০/০৯/২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের http://warpo.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ১২ আগস্ট ২০২৬, সকাল ০৯:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
পরীক্ষার ফি: পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ সর্বমোট ৫৬ টাকা জমা দিতে হবে।
পরীক্ষা ও প্রবেশপত্র: লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। যোগ্য প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র রঙিন প্রিন্ট করে পরীক্ষা ও মৌখিক পরীক্ষার সময় সাথে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ