বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) এর বিভিন্ন পদের বিপরীতে অপেক্ষমাণ তালিকা হতে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্যগত পরীক্ষা, সন্তোষজনক পুলিশ প্রতিবেদন এবং নথিপত্র যাচাই সাপেক্ষে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে।
নির্বাচিত পদের তালিকা ও সংখ্যা:
১. নিরাপত্তা কর্মকর্তা: ০১ জন
২. সহকারী নিরাপত্তা কর্মকর্তা: ০১ জন
৩. নিরাপত্তা অধিক্ষক (পুরুষ): ০৩ জন
৪. নিরাপত্তা অধিক্ষক: ০৫ জন
৫. নিরাপত্তা অপারেটর: ১২ জন
৬. জুনিয়র নিরাপত্তা অপারেটর: ০৩ জন
৭. নিরাপত্তা প্রহরী: ০৬ জন
স্বাস্থ্য পরীক্ষার তথ্য:
নির্বাচিত প্রার্থীদের আগামী ০৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় প্রয়োজনীয় মেডিকেল রিপোর্টসহ সিএএবি সদর দপ্তরে উপস্থিত হতে হবে।
প্রয়োজনীয় মেডিকেল টেস্টসমূহ:
প্রার্থীদের যেকোনো সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে Blood test (CBC, RBS), Urine RME, X-ray chest, Eye vision test এবং Audiometry report সম্পন্ন করে সঙ্গে নিয়ে আসতে হবে।
পরীক্ষার স্থান: এফএসএন্ডআর বিভাগ, সদর দপ্তর, সিএএবি, কুর্মিটোলা, ঢাকা।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ