জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জ এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের বিভিন্ন শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে।

পদের নামসমূহ:
১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
২. সার্টিফিকেট সহকারী
৩. হিসাব সহকারী

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
আগামী ১৩ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) তারিখ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদ অনুযায়ী সময়সূচী নিম্নরূপ:
হিসাব সহকারী পদ: সকাল ১০:০০ ঘটিকা
অফিস সহকারী ও সার্টিফিকেট সহকারী পদ: দুপুর ০২:০০ ঘটিকা

পরীক্ষার স্থান: বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট।

মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় নির্দেশনাবলী:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্র, নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল প্রয়োজনীয় সনদের মূল কপি এবং সকল কাগজপত্রের ০১ (এক) সেট ফটোকপি অবশ্যই সাথে আনতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

জেলা প্রশাসকের কার্যালয়, হবিগঞ্জের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন