বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে অফিস সহায়ক পদে জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচী ও প্রক্রিয়া প্রকাশ করা হয়েছে। আবেদনকারী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা:
১০ আগস্ট, ২০২৬ তারিখ সকাল ৯:০০ ঘটিকা হতে ০৯ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত।

ডাউনলোড প্রক্রিয়া:
যোগ্য প্রার্থীগণ তাদের ইউজার আইডি (User ID) এবং পাসওয়ার্ড (Password) ব্যবহার করে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করে সংরক্ষণ করতে পারবেন।

পরীক্ষার তথ্য:
পরীক্ষার স্থান, তারিখ ও বিস্তারিত সময়সূচী পরবর্তীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। উল্লেখ্য যে, প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

২৮৪ পদের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত নোটিশ প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন