মাগুরা জেলার চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর! স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে মাগুরা জেলা পরিষদ কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। (Magura Zila Parishad job circular 2026) বিজ্ঞপ্তি অনুযায়ী ৩টি ভিন্ন ভিন্ন পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন। নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।
এক নজরে মাগুরা জেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রতিষ্ঠানের নাম: জেলা পরিষদ কার্যালয়, মাগুরা
- চাকরির ধরন: সরকারি চাকরি (অস্থায়ী ভিত্তিতে)
- মোট পদসংখ্যা: ৩টি ক্যাটাগরিতে ০৩ জন
- আবেদনের মাধ্যম: অফলাইন (ডাকযোগে বা সরাসরি)
- আবেদনের শেষ তারিখ: ১০ সেপ্টেম্বর ২০২৬
- অফিসিয়াল ওয়েবসাইট:
www.zpmagura.gov.bd
শূন্য পদসমূহের বিস্তারিত তথ্য
১. পদের নাম: সাঁট লিপিকার
- পদসংখ্যা: ০১টি
- বেতন স্কেল: ১১,০০০ - ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
- বয়সসীমা: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমান পাস। ইংরেজি ও বাংলায় সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ১০০ ও ৭০ শব্দের গতি থাকতে হবে। এছাড়া টাইপিংয়ে উভয় ভাষায় প্রতি মিনিটে ৩৫ শব্দের গতি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
২. পদের নাম: উচ্চমান সহকারী
- পদসংখ্যা: ০১টি
- বেতন স্কেল: ১০,২০০ - ২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
- বয়সসীমা: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। দাপ্তরিক চিঠিপত্র লেখায় অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনার সনদ ও দক্ষতা থাকতে হবে।
৩. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
- পদসংখ্যা: ০১টি
- বেতন স্কেল: ৮,২৫০ - ২০,০১০ টাকা (গ্রেড-২০)
- বয়সসীমা: ১৮-৩২ বছর
- শিক্ষাগত যোগ্যতা: সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। (হরিজন সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়া হবে)।
আবেদনের গুরুত্বপূর্ণ শর্তাবলী
আবেদন করার পূর্বে নিচের শর্তগুলো মনোযোগ সহকারে পড়ে নিন:
- বয়সসীমা: ১১-০৮-২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
- আবেদন ফরম: নির্ধারিত আবেদন ফরমটি মাগুরা জেলা পরিষদের ওয়েবসাইট (www.zpmagura.gov.bd) বা কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করতে হবে।
- স্বহস্তে লিখিত: আবেদনপত্র অবশ্যই প্রার্থীর নিজের হাতে লেখা হতে হবে। অন্যথায় তা বাতিল বলে গণ্য হবে।
- আবেদন ফি (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার):
- ১ ও ২ নং পদের জন্য: ৫০০/- টাকা
- ৩ নং পদের জন্য: ৩০০/- টাকা
- বি.দ্র: ফি 'প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, মাগুরা' বরাবর সোনালী ব্যাংকের যেকোনো শাখা হতে জমা দিতে হবে।
- ফেরত খাম: যোগাযোগের জন্য ১০ টাকা মূল্যমানের ডাকটিকিট যুক্ত নিজের ঠিকানা সংবলিত (১০ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি) একটি ফেরত খাম আবেদনের সাথে যুক্ত করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রগুলোর সত্যায়িত কপি (প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক) সংযুক্ত করতে হবে:
- সদ্য তোলা ৫x৫ সে.মি সাইজের ৩ কপি রঙিন ছবি।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদ।
- জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধনের কপি।
- নাগরিকত্ব সনদ (ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত)।
- চারিত্রিক সনদ।
- ১ ও ২ নং পদের জন্য কম্পিউটার শিক্ষার সনদ।
- প্রযোজ্য ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার সনদ।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের পূরণকৃত আবেদনপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র একটি খামে ভরে ডাকযোগে বা সরাসরি নিচের ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর মোটা অক্ষরে পদের নাম, কোটা (যদি থাকে) এবং বামপাশে প্রার্থীর পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা:প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ কার্যালয়, মাগুরা।
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-১১-০৮-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ