বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি (BWS) (Bashundhara Job Circular 2026) বসুন্ধরা আবাসিক এলাকার সম্মানিত বাসিন্দা ও সোসাইটির মেম্বারদের কল্যাণ, নিরাপত্তা, নাগরিক সুবিধা এবং জরুরী ও চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে যোগ্য, দক্ষ, দায়িত্বশীল ও সেবামুখী কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য দেওয়া হলো। আগ্রহী প্রার্থীরা শেষ সময়ের আগেই আবেদন করতে পারেন।
| পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা | অভিজ্ঞতা (কমপক্ষে) | উদ্দেশ্য / দায়িত্ব |
| প্লাম্বার | ০২ জন | অষ্টম শ্রেণী পাস | ৩ বছর | ২৪ ঘণ্টা জরুরী প্লাম্বিং জনিত সমস্যা দ্রুত নিরসন করা। |
| ইলেকট্রিশিয়ান | ০২ জন | অষ্টম শ্রেণী পাস | ৩ বছর | ২৪ ঘণ্টা জরুরী বৈদ্যুতিক সেবা প্রদান করা। |
| ড্রাইভার (অ্যাম্বুলেন্স) | ০৩ জন | অষ্টম শ্রেণী পাস | ৩ বছর | ২৪ ঘণ্টা জরুরী রোগী হাসপাতালে পৌঁছানো। |
| মোটর সাইকেল রাইডার (মেডিকেল ইমারজেন্সি) | ০৪ জন | অষ্টম শ্রেণী পাস | ৩ বছর | রাতে ও ছুটির দিনে জরুরী ঔষধ সরবরাহ করা। |
বিশেষ দ্রষ্টব্য: ড্রাইভার ও মোটর সাইকেল রাইডার পদের আবেদনকারী প্রার্থীদের অবশ্যই হালনাগাদকৃত (আপডেটেড) ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্র সহ আবেদনপত্র আগামী ৩১ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ ঘটিকার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে:
মানব সম্পদ বিভাগ, বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি
হাউজ: ১৭৫, রোড: ০৪, ব্লক: বি, বসুন্ধরা আর/এ, ঢাকা।
সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন-১১-০৮-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ