চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)-এর অধীনে বিভিন্ন শূন্য পদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময় ও স্থান অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

পরীক্ষার পদের নাম, তারিখ ও সময়:
১. পাইলট: ১৬ আগস্ট ২০২৬ (সকাল ১০:০০ টা)।
২. পরিবহন কর্মকর্তা: ১৭ আগস্ট ২০২৬ (দুপুর ০২:০০ টা)।
৩. সহকারী শিক্ষক (মানবিক/বিজ্ঞান/বাণিজ্য): ২৩ আগস্ট ২০২৬ (দুপুর ০২:০০ টা)।
৪. ক্ল্যাসিক্যাল শিক্ষক: ২৪ আগস্ট ২০২৬ (দুপুর ০২:০০ টা)।

পরীক্ষার স্থান: পদের ধরণ অনুযায়ী পরীক্ষা চবক বোর্ডরুম, চবক বালিকা উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম বন্দর কলেজে অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত তথ্য:
প্রার্থীরা আগামী ১১ আগস্ট ২০২৬ তারিখ হতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট থেকে তাদের রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়া প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমেও পরীক্ষার তথ্য জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পদের লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন