ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে আয়োজিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে।
পদের নামসমূহ: পরিসংখ্যান তথ্যানুসন্ধানকারী, সহকারী গ্রন্থাগারিক, বিল করণিক এবং টেলিফোন অপারেটর।
মৌখিক পরীক্ষার তারিখ: ১৮ আগস্ট ২০২৬ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত (পদভেদে ভিন্ন ভিন্ন সময় ও দিনে)।
পরীক্ষার স্থান: কক্ষ নং-২৩২ (২য় তলা), শিল্প মন্ত্রণালয়, ৯১, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। প্রার্থীদের লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র অবশ্যই সাথে আনতে হবে।
২. প্রার্থীদের আবেদনের কপি এবং সকল শিক্ষাগত ও প্রয়োজনীয় সনদপত্রের মূলকপি (সাথে দুই সেট ফটোকপিসহ) উপস্থিত হতে হবে।
৩. পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে প্রার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
৪. পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ