বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক ট্রাস্ট (BdREN)-এ চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) পদে আকর্ষনীয় ক্যারিয়ার সুযোগ। (Bangaldesh Research and Education Network Trust Job Circular 2026) যোগ্য ও অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ
| বৈশিষ্ট্য | বিবরণ |
| প্রতিষ্ঠانের নাম | বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক ট্রাস্ট (BdREN) |
| পদের নাম | চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) |
| চাকরির ধরণ | চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ৪ বছর, পরবর্তীতে কাজের মূল্যায়নের ভিত্তিতে নবায়নযোগ্য) |
| আবেদনের মাধ্যম | অনলাইন (erecruitment.bdren.net.bd) |
| আবেদনের শেষ তারিখ | ৩১ আগস্ট ২০২৬ |
শিক্ষাগত যোগ্যতা
- যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় (দেশি বা বিদেশি) থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক অথবা অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সে স্নাতকোত্তর (M.Sc.) ডিগ্রি থাকতে হবে। (বিদেশি ডিগ্রির ক্ষেত্রে সমতাভিত্তিক ইকুইভ্যালেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক)।
- ফাইন্যান্স/অ্যাকাউন্টিং/হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে মেজরসহ MBA ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা
- সর্বনিম্ন ২০ বছরের পেশাগত অভিজ্ঞতা।
- এর মধ্যে অন্তত ১২ বছর বিভাগীয় প্রধান, পরিচালক বা সমমানের নেতৃত্বদানকারী/ব্যবস্থাপনা পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- উক্ত অভিজ্ঞতার মধ্যে অন্তত ৮ বছর টেলিকমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন/IP ও ট্রান্সমিশন নেটওয়ার্ক, ICT অবকাঠামো অথবা গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (REN) পরিবেশে কাজের বিশেষ অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে। তবে অত্যন্ত যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে বোর্ড অব ট্রাস্টিজের মাধ্যমে বয়স শিথিলযোগ্য।
অন্যান্য শর্তাবলী
- এটি একটি পূর্ণকালীন পদ যেখানে একক মনোযোগের প্রয়োজন; সরকারি কর্মকর্তা বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত প্রার্থীরা (ডেপুটেশন, লিয়েন বা ছুটির মাধ্যমে) আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
- বেতন-ভাতা: যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আকর্ষণীয় এবং আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করুন: erecruitment.bdren.net.bd
আবেদনের শেষ সময়: ৩১ আগস্ট ২০২৬
সূত্রঃ প্রথম আলো-০৩-০৮-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ