খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক)-এর আইন বিভাগে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ০৩ (তিন) বছর মেয়াদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীগণ সরাসরি বা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. আইন উপদেষ্টা - ০১ জন
২. প্যানেল আইনজীবী (জেলা ও দায়রা জজ আদালত) - ০৬ জন
৩. প্যানেল আইনজীবী (সুপ্রিম কোর্ট) - ০৬ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা: পদের ধরণ অনুযায়ী সংশ্লিষ্ট আদালতে মামলা পরিচালনায় ন্যূনতম ১০ থেকে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিস্তারিত যোগ্যতা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বার কাউন্সিলের সনদপত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র 'চেয়ারম্যান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, শিববাড়ী মোড়, সোনাডাঙ্গা, খুলনা-৯১০০' বরাবর পাঠাতে হবে। সরাসরি বা ডাকযোগে আবেদন করা যাবে, তবে ই-মেইল মারফত আবেদন গ্রহণযোগ্য নয়।
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত।
অন্যান্য শর্তাবলী: নিয়োগপ্রাপ্ত আইনজীবীগণ নির্ধারিত হারে সম্মানী ও ফি প্রাপ্য হবেন এবং কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী প্যানেলের মেয়াদ হ্রাস-বৃদ্ধি হতে পারে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ